রবিবার | ১৪ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় আরও ২৮ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

গাজ্জায় নতুন করে আরও ২৮ ফিলিস্তিনিকে হত্যঅ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এ নিয়ে এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল।

শুক্রবার (১৫ নভেম্বর) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭৬৪ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৩ হাজার ৪৯০ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৮ জন নিহত এবং আরও ১২০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img