spot_img
spot_img

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন দুই সেনা কর্মকর্তা

বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তাঁরা হলেন মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগ দেওয়ার লক্ষ্যে এ দুই সেনা কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের কোন কোন দেশে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করা হবে, তা চূড়ান্ত করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ