উত্তর কোরিয়া চতুর্থবারের মতো আজ (সোমবার) সাগরে আবার স্বল্প-পাল্লার দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সোমবার (১৭ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ সোমবার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান বিমানবন্দর থেকে ক্ষেপণাস্ত্র দু’টি নিক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো কতটা পথ পাড়ি দিয়েছে তা জানাতে পারেনি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
জাপান সরকারও বিষয়টি নিশ্চিত করে এর নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে যথাসম্ভব তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়ে বলেছেন, সাগরে অবস্থানরত জাহাজ এবং আকাশে চলাচলকারী বিমানের নিরাপত্তা রক্ষা করতে হবে।










