spot_img
spot_img

নারায়ণগঞ্জের মতো সংসদ নির্বাচনও সুষ্ঠু হবে: তথ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ সিটিতে যে সুষ্ঠু-সুন্দর নির্বাচন হয়েছে, ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনও সুষ্ঠু, সুন্দর ও নির্ভেজাল নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, গতকাল নারায়ণগঞ্জে যে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে, ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনও সুষ্ঠু, সুন্দর ও নির্ভেজাল নির্বাচন হবে। গতকালের নির্বাচনে এটাই প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, গতকাল নারায়ণগঞ্জে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা সেখানে হয়নি। সেইসঙ্গে সারাদেশে পাঁচটি পৌরসভা নির্বাচন হয়েছে, সব জায়গায় সুষ্ঠু নির্বাচন হয়েছে। পাঁচটির মধ্যে চারটিতে আওয়ামী লীগ জয়লাভ করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ