spot_img

৬ বছর পর বগুড়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী গ্রেপ্তার

বগুড়ার সদর উপজেলা থেকে যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হুদা (৭২) নামে এক আসামিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শহরের মালগ্রাম এলাকায় র‌্যাবের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন বগুড়া শহরের খান্দার এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে আছেন তিনি। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ ও ২ এর যৌথ একটি টিমের অভিযানে তাকে আটক করা হয়।

নাজমুল হুদাকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ