বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী মুহাম্মাদ আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসাথে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বিচারপতি মুহাম্মাদ খসরুজ্জামান ও বিচারপতি মুহাম্মাদ ইকবাল কবির লিটনের হাইকোর্ট বেঞ্চ হিরো আলমকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন।

এর আগে সোমবার (১৬ জানুয়ারি) হিরো আলমের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ইয়াররুল ইসলাম এই রিট আবেদন করেন।

বিচারপতি মুহাম্মাদ খসরুজ্জামান ও বিচারপতি মুহাম্মাদ ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।

বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মুহাম্মাদ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ