স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে এবং দেশ এগিয়ে যাবে। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে প্রধানমন্ত্রীকে মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে না।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা সব ভুলে যাই, আমরা একত্রিত হয়ে সবাইকে আবার জানান দেব। আমরা আর অন্ধকারে যেতে চাই না। আমরা শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত বাংলাদেশ গড়তে চাই, তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে এখন স্মার্ট বাংলাদেশ করছেন। যেখানে জ্ঞানে-বিজ্ঞানে বিশ্বের সেরা দেশগুলোর মধ্যে বাংলাদেশ থাকবে অন্যতম।











