spot_img

বিএনপি জামাত দেশের উন্নয়ন দেখে লজ্জা পেয়ে মিথ্যাচার করে: বাহাউদ্দিন নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি জামাত দেশের উন্নয়ন দেখে লজ্জা পেয়ে মিথ্যাচার করে। এরা দেশবিরোধী অপশক্তি। এরা এখনো শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করে। এরা কখনো দেশের মানুষের শান্তি চায় না। এরা চায় শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করতে। নিজেদের পকেট ভারি করতে।এরা আবার ক্ষমতায় গিয়ে লুটপাট করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) মাদারীপুরের শিরখাড়া ইউনিয়নে মাদারীপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি জামায়াত পাকিস্তানিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে পাকিস্তানি রাষ্ট্র বানাতে চায়। এরা দেশের স্বাধীনতাকে মানতে চায়না। আমাদের এ দেশ হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য।আমাদের দেশে কোন ধর্মের ভেদাভেদ নেই। এরা আমাদের এই ঐতিহ্যকে ধ্বংস করে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশকে পাকিস্তান ও আফগানিস্তানের মত করাই এদের স্বপ্ন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ