সিলেট নগরীর চৌহাট্টায় সিলেট সিটি করপোরেশনের কর্মী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের সময় অস্ত্রসহ আটক যুবক সেচ্ছাসেবক লীগ নেতা।
ফয়সল আহমদ ফাহাদ (৩৮) নামে আটক ওই যুবক সিলেট মহানগর স্বেচ্ছাসে্ক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
তিনি ফাহাদ মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আফতাব হোসেন খান বলয়ের নেতা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) চৌহাট্টায় অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদে গিয়ে বাধার মুখে পড়েন সিটি করপােরেশনের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান মেয়র ও সিটি কাউন্সিলররা। এসময় কাউন্সিলর আফতাব হোসেন খানও মেয়রের সাথে চৌহাট্টা এলাকায় যান।
দুইপক্ষের সংঘর্ষের এক পর্যায়ে মেয়র কাউন্সিলরদের পাশ থেকে আগ্নেয়াস্ত্রসহ ফয়সল আহমদ ফাহাদ (৩৮) কে আটক করে পুলিশ।
সিটি করপোরেশনের কর্মকর্তাদের অভিযোগ, পরিবহন শ্রমিকদের পক্ষ নিয়ে বন্দুক নিয়ে তিনি মেয়রের দিকে তেড়ে গিয়েছিলেন।
একই অভিযোগ করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
এবিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ (ট্রাফিক) কমিশনার ফয়সল মাহমুদ বলেন, সরকারি রাস্তা দখল করে যানবাহন রাখা হচ্ছে দীর্ঘদিন থেকে। কিন্তু সম্প্রতি সিসিকের উন্নয়ন কাজ শুরু হওয়ায় চৌহাট্টাস্থ এলাকার অবৈধ পরিবহন স্ট্যান্ড সরানোর জন্য বলা হলেও শ্রমিকরা যানবাহন না সরিয়ে বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে সিসিকের কর্মী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।












