spot_img
spot_img

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

আগামী ২২ ফেব্রুয়ারি (সোমবার) থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (১৪১৮) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ময়নুল ইসলাম।

এরআগে বুধবার দুপুরে নগরের চৌহাট্টার মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সিলেট সিটি করপোরেশনের কর্মীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষে অনন্ত ১৫ জন আহত হন। এই ঘটনার পর দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুলে সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এরপর সন্ধ্যায় তারা পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ময়নুল ইসলাম বলেন, চৌহাট্টার স্ট্যান্ড সরাতে আমরা সিটি মেয়রের কাছে কিছুটা সময় চেয়েছিলাম। তিনি আমাদের কথায় রাজী হয়েছিলেন। কিন্তু দুপুরে অতর্কিতে লোকজন নিয়ে এসে তিনি আমাদের উপর হামলা চালান। এতে আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের উপর হামলার প্রতিবাদ ও উচ্ছেদের আগে আমাদের স্ট্যান্ডের জন্য জায়গা নির্ধারণ করে দেয়ার দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ