বিশ্ববাজারে দাম বাড়ায় বাংলাদেশেও নিত্যপণ্যের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, বিশ্ববাজারে দাম বাড়ায় বাংলাদেশেও নিত্যপণ্যের দাম বেড়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এয়ার লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
টিপু মুনশি বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে চাল, ডাল, তেল ও চিনির দাম বাড়লেও কৃষি পণ্যের দাম কমেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম বাড়ায় ট্রেডিং করপোরেশনের মাধ্যমে (টিসিবি) দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকার ভর্তুকি দিচ্ছে। রমজান মাস সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির পণ্য ৫০ লাখ মানুষকে সরবরাহের সক্ষমতা বাড়িয়ে ১ কোটি মানুষকে দেওয়া হবে।










