বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, সার্চ কমিটি কি তা বিএনপি জানে না, মানেও না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামী নির্বাচনে যাবে না বিএনপি।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল নগরীর হোটেল সেডেনার ৯ম তলার কমিউনিটি হলে জেলা (দক্ষিণ) বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, দেশের মানুষ আজ একটা অবৈধ সরকারের শাষনের মধ্যে বাস করছে। তারা উচ্চ প্রদস্থ সরকারী কর্মকর্তাদের নিয়ে দেশে গুম-খুন করে দেশ দখল করে রাখায় তাদের প্রশাসনের উপর বিভিন্ন দেশ মুখ ফিরিয়ে নিচ্ছে। গণতন্ত্র উদ্ধারে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে বিএনপি। এই আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।










