কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১ লাখ ৬৯ হাজার পিস ইয়াবাসহ সাদেক হোসেন নামের এক রোহিঙ্গা যুবককে জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন।
এপিবিএন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে পুলিশ সুপার সিহাব কায়সার খানের নেতৃত্বে একটি দল রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি-১৬ নম্বর ব্লকে অভিযান চালায়।
অভিযানে ইয়াবাসহ আটক করা হয় সাদেক হোসেন নামে এক রোহিঙ্গাকে। তার ঘরে ইয়াবার চালান মজুদ হতো। এ ঘটনায় উখিয়া থানায় মামলা হয়েছে।










