spot_img

জলসীমা থেকে ৮৮ বাংলাদেশি জেলেকে গ্রেফতার করেছে ভারত

নিজ দেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগ এনে তিনটি ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশি জেলেকে গ্রেফতার করেছে ভারতের উপকূল রক্ষী বাহিনী। গ্রেফতার সকলে চট্টগ্রামের বাসিন্দা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ভারত-বাংলাদেশের জলসীমায় টহল দেওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, বুধবার রাতে গ্রেফতার হওয়া জেলেদেরকে ভারতের পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলার কথা ছিল। অন্যদিকে, আটক ট্রলারগুলোকে পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে রাখা হয়েছে। আটকের সময় জেলেদের কাছ থেকে প্রায় ৩৬০ কেজি মাছ নিয়ে যাওয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ