spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় ইসরাইলী বাহিনীর হামলায় ৯২ ফিলিস্তিনি শহীদ

মধ্য গাজ্জার দেইর-আল-বালাহ শহরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর হামলায় অন্তত ১২ জন শহীদ হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

রবিবার (১৭ মার্চ) হামাস নিয়ন্ত্রিত গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর ফলে শনিবার একদিনের হামলায় অন্তত ৯২ জন শহীদ হয়েছেন।

দেইর-আল-বালাহ শহরের কেন্দ্রস্থলে বিশারা এলাকার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় ইসরাইলী বাহিনী। এতে থাবেত পরিবারের অন্তত ১২ জন শহীদ হয়। তাদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে, দাতব্য সংস্থার ১৩ টি ত্রাণবাহী ট্রাক নিরাপদে গাজ্জা ও জাবালিয়ায় পৌঁছেছে। গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে উত্তরে যাওয়া প্রথম গাড়িবহর এগুলো।

সূত্র : আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ