spot_img
spot_img

হেফাজতের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব গ্রেপ্তার

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবীবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৭ এপ্রিল) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ”গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে বারিধারা এলাকার একটি মাদ্রাসা অভিযান চালিয়ে জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের হেফাজতের সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।”

গোয়েন্দা কর্মকর্তারা জানান, ”জুনায়েদ আল হাবিবের বিরুদ্ধে ২০১৩ সালে সহিংসতা ছাড়াও সাম্প্রতিক সহিংসতাতেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাকে ২০১৩ সালের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে সাম্প্রতিক মামলাতেও গ্রেফতার দেখানো হবে।”

এর আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের মধ্যে ১১ এপ্রিল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলামাবাদী ও কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগরী কমিটির সহসভাপতি মুফতী ইলিয়াস হামিদী, ১৩ এপ্রিল হেফাজতের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতী শরীফ উল্লাহ, ১৪ এপ্রিল সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মুফতী সাখাওয়াত হোসেন রাজী, ১৬ এপ্রিল মাওলানা যুবায়ের আহমেদ ও আজ ১৭ এপ্রিল হেফাজতের আরেক সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ