রবিবার | ১৪ ডিসেম্বর | ২০২৫

আদালতকে শাহবাজের দুর্নীতির মামলা শুনানির আহ্বান জানালেন ইমরান খান

সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, বিদেশি অনুদানের মামলায় ফাঁসিয়ে আমদানি করা সরকার তার দলকে রাজনীতির মাঠ থেকে সরাতে চাইছে। ন্যায্যতার স্বার্থে, পিপিপি, পিটিআই এবং পিএমএল-এন-এর বিরুদ্ধে আদালতের মামলাগুলোর শুনানি এক সঙ্গে শোনার দাবিও জানান তিনি।

শনিবার (১৬ এপ্রিল) করাচির বাগ-ই-জিন্নাহ-তে আয়োজিত এক সমাবেশে তিনি এ দাবি জানান।

এর আগে ইমরান খান রাষ্ট্রীয় তোষাখানার বালা ও হাতঘড়ি উপহার দুবাইয়ে বিক্রি করেছেন বলে ক্ষমতা দখলকরা দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেন।

ওই দাবির প্রেক্ষিতে ইমরান খান বলেন, আমি বিদেশি অনুদানের মামলা এবং তার (শাহবাজ শরিফ) দুর্নীতির মামলার শুনানি এক সঙ্গে শোনা উচিত। একই সাথে তিনি আদালতকে শাহবাজের দুর্নীতির মামলা শুনানির আহ্বান জানান।

ভাষণের শুরুতেই ইমরান খান বিদেশি ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে ধরে, এটি বিশ্বাস করেন কি না বলে হাত তুলতে বলেন উপস্থিত জনতাকে। তিনি বলেন, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা কি বিদেশি ষড়যন্ত্র নয়?

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img