রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইশরাকের নগর ভবন দখল নতুন ফ্যাসিজম প্রতিষ্ঠার আলামত: মাওলানা ইমতিয়াজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, বিএনপি নেতা ইশরাক হোসেনের আনুষ্ঠানিক শপথের আগেই নগর ভবনে ঢুকে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এমনকি আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে নিজেকে ‘মাননীয় মেয়র’ হিসেবে উল্লেখ করেছেন। এটি লজ্জাজনক এবং দখলবাজির ট্রায়াল মাত্র। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, তারা নিজেরাই তা এখন দেখিয়ে দিচ্ছে।

সোমবার (১৬ জুন) বিকালে আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে বিচার ও সংস্কারকাজ সম্পন্ন করতে হবে। তার আগে একটি পরীক্ষামূলক স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে, যাতে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যায়।

আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন, একক ফ্যাসিবাদ সৃষ্টির আতুরঘর বন্ধ করতে হলে পিআর পদ্ধতি চালু করতেই হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, আলহাজ মাওলানা আবদুর রাজ্জাক, কেএম শরীয়তুল্লাহ, আলহাজ ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, শেখ মুহাম্মদ আবু তাহের, হাফেজ মাওলানা গোলামুর রহমান আজম, মুফতি আবদুল আহাদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ