তিন দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। এ বছরের মে মাসে ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা জেনারেল মনোজ পান্ডের প্রথম বিদেশ সফর।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে জানায়, ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিকতায় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে (সিওএএস) ১৮ থেকে ২০ জুলাই বাংলাদেশ সফর করবেন।
ভারতের প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনাপ্রধানের সফর দুই সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করবে। অনেক কৌশলগত বিষয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার বৃদ্ধিতেও তা ভূমিকা রাখবে।










