নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাতে পাকস্থলীর সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
শামীম ওসমানের পরিবার সূত্রে জানা গেছে, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ডাক্তারের অবজারভেশনে রয়েছেন।
জানা গেছে, ইতিমধ্যে তার সিটি স্ক্যান করানো হয়েছে। ডাক্তার বলেছেন, তিনি এখন শঙ্কামুক্ত।











