spot_img

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২৪ সন্ত্রাসী নিহত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়, বান্নু জেলায় পুলিশ ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়িয়েছে ভারতীয় প্রক্সি বাহিনী আল-খারিজিরা। তাদের নির্মূল করতে যৌথ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

আইএসপিআর জানায়, নিহত খারিজিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ