spot_img

আগামীকাল করোনার দ্বিতীয় ডোজ টিকা নেবেন খালেদা জিয়া

আগামীকাল বুধবার করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (১৭ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বুধবার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেবেন চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে গত ১৯ জুলাই তিনি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

এর আগে টিকা নিতে যাওয়ার সময় নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে একটি চিঠি দিয়েছেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ