যুব জমিয়ত বাংলাদেশ-এর (মুফতী ওয়াক্কাস রহ.) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতী নিজাম উদ্দিন আল-আদনান।
শুক্রবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল ২০২৪-২৫ সেশনের জন্য তিনি নির্বাচিত হন।
মুফতী নিজাম উদ্দিন আল-আদনান ইতিপূর্বে সংগঠনটির নানা দায়িত্ব পালন করেছেন। তিনি সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার শ্রদ্ধেয় আলেম মাওলানা মুহিউদ্দিন রহ.-এর সন্তান।
তিনি আওয়ামী দুঃশাসনের সময়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে বাম ডান সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যে’র অন্যতম সমন্বয়ক ছিলেন৷










