spot_img

হিন্দুয়ানী শিক্ষানীতি বাতিল করতে হবে : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, বিগত ১৬ বছরে আওয়ামীলীগ দেশের শিক্ষাব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। কারিকুলাম দেখলে মনে হবে না যে, এটা কোনও মুসলিম দেশের কারিকুলাম। এ জন্য কারিকুলাম ২০২১ এর রুপরেখা বাতিল করে নতুন কারিকুলাম প্রণয়ন করে শিক্ষাকে রক্ষা করতে হবে। এ শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে দেশের সচেতন অভিভাবকগণও বাতিল চেয়ে আন্দোলন করে আসছে।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার সকল অসংগতি দূরীকরণে হিন্দুয়ানী শিক্ষা ব্যবস্থা বাতিল করে দেশপ্রেমিক ইসলামী স্কলার ও আলেমদের সমন্বয়ে শিক্ষা কমিশন গঠন করে নতুনভাবে শিক্ষাকারিকুলাম প্রণয়ন করতে হবে।শিগগিরই একটি নতুন শিক্ষাব্যবস্থার রুপরেখা শিক্ষা উপদেষ্টার কাছে প্রেরণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (১৭ আগস্ট) পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শিক্ষক ফোরাম নেতৃবৃন্দের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মুফতী ফয়জুল করীম বলেন, শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের শিক্ষায় রূপান্তর করে যুগ চাহিদার আলোকে প্রণয়ন করে যোগ্য, দক্ষ জাতি গঠন করা প্রয়োজন। নৈতিকতা বিবর্জিত শিক্ষা বাতিল করে আদর্শ নাগরিক গড়ার উপযোগী হিসেবে গঠন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, জাতীয় শিক্ষক ফোরাম ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান, সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, ড. মাসুম রব্বানী, ড. মাসউদুর রহমান, আমির হোসেন, নেছারাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, মাদরাসা বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. ইয়াকুব আলী, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরিফুল ইসলাম, ইসলামী ইউনিভার্সিটি এন্ড টেকনোলজীর অধ্যাপক রায়হান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মাদ হানিফ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ