spot_img

সামরিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই ইরান বিজয় অর্জন করেছে: গালিবাফ

চলমান সংঘাতময় পরিস্থিতিতে সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই ইরান ‘প্রকৃত বিজয়’ অর্জন করেছে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

শনিবার (১৫ আগস্ট) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ’-এ প্রকাশিত বক্তব্যে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।

গালিবাফ এই সংঘাতকে আমেরিকা ও ইসরাইলের পরিচালিত একটি ‘কাপুরুষোচিত যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, এমন বৈরী পরিস্থিতিতেও ইরানের জনগণ অত্যন্ত সাহসিকতা, নিষ্ঠা ও বীরত্বের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছে।

আমেরিকার সঙ্গে ইরানের সমঝোতা স্মারকের বিষয়ে উল্লেখ করে গালিবাফ বলেন, “এই চুক্তিটি মূলত সম্মান ও বিজয়ের একটি স্মারকদলিল, যা কূটনীতির মাধ্যমে অর্জিত সামরিক ও রাজনৈতিক সাফল্যগুলোকে আরও সংহত ও সুদৃঢ় করেছে।”

সূত্র: ফার্স নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ