spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৯৪ পিস ইয়াবা, ৫০ গ্রাম ৩২ পুরিয়া হিরোইন, ১৭ কেজি ৯০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, ৬৪ লিটার দেশিমদ, ২ বোতল বিদেশিমদ ও ৩৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ