পাকিস্তানে উপ-নির্বাচনে ৮টি সংসদীয় আসনের মধ্যে ৬টিতে একাই জিতলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।বাকি দুইটিতে জিতেছে পাকিস্তান পিপলস পার্টি।
গতকাল (১৬ অক্টোবর) এসব উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে ইমরান খানের দল তেহরিকে ইনসাফের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়েছে ১৩টি দলের সমন্বয়ে গঠিত ক্ষমতাসীন জোট পিডিএম।
৮টি সংসদীয় আসনের উপ-নির্বাচনে ৭টিতে প্রার্থী হোন ইমরান খান নিজেই। এরমধ্যে ৬টিতে তিনি জয় পেলেন। এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ৫টি আসলে জিতে ছিলেন ইমরান খান। সে হিসেবে চলমান পাক পার্লামেন্টের ১১টি আসনে জয়ী হয়েছেন ইমরান খান!
এছাড়াও একইদিন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের তিনটি আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দুইটিতে জয় পেয়েছে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ ও একটিতে ক্ষমতাসীন জোটের প্রার্থী।
ইমরান খান ক্ষমতাসীন জোটের প্রার্থীদের হারিয়ে জাতীয় পরিষদের পেশোয়ার, মর্দান, চারসাদা, ফয়সালাবাদ, মুলতান ও নানকানা সাহিব আসনে জয়ী হয়েছেন।
সূত্র : জিয়ো নিউজ











