spot_img
spot_img

এখনও প্রাণহানির শঙ্কায় আছেন ইমরান খান

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে পিটিআই-এর লং মার্চের সময় হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়া ইমরান খান জানিয়েছেন যে এখনও তিনি প্রাণহানির শঙ্কায় আছেন।

তিনি বলেন, অদূর ভবিষ্যতে আমাকে হত্যার জন্য এমন আরেকটি হামলা হতে পারে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ফরাসি গণমাধ্যম ফ্রান্স-২৪-এর সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি এমন আশঙ্কার কথা বলেন।

ইমরান খান বলেন, তারা মনে করে যে আমাকে তাদের পথ থেকে সরিয়ে দেওয়ার একমাত্র উপায় হলো আমাকে হত্যা করা। তাই আমি মনে করি যে এখনও একটি (হত্যাচেষ্টার) হুমকি রয়েছে।

এ সময় তিনি দাবি করেন, যে ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে তিনি একজন প্রতারক, ওয়াজিরাবাদের সমাবেশে অন্য একজন বন্দুকধারী ছিলেন।

সাবেক এ পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, তিনি এ হত্যাচেষ্টার একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য প্রধান বিচারপতির ওপর আস্থা রাখেন। এ সময় তিনি যুক্তি দিয়ে বলেন, যদি অন্য কোনোভাবে তদন্ত করা হয়, তখন দেখা যাবে যে এটা সরকারি নাশকতা।

পিটিআই দলের প্রধান বলেন, তার ওপর আবারও হামলা হতে পারে এমন শঙ্কা থাকার পরেও তিনি সরকারবিরোধী মিছিলে পুনরায় যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইমরান বলেন, তিনি আরও সতর্কতা অবলম্বন করবেন। কিন্তু, এসব প্রাণহানির ঝুঁকি নিয়েই তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

সূত্র : জিও নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ