spot_img
spot_img

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে দেব না: ভ্যান্স

ইরানের বিরুদ্ধে আমেরিকার চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিতে দেওয়া হবে না বলে অঙ্গীকার করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তিনি বলেছেন, এই যুদ্ধ ১০ বা ১৫ বছর তো নয়ই, এমনকি দুই বছর ধরে চালিয়ে যাওয়ারও কোনো পরিকল্পনা আমেরিকার নেই।

সোমবার (১৬ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ভ্যান্স।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি আমেরিকার জন্য হুমকি। তবে আমরা এই যুদ্ধকে ১০ বা ১৫ বছরের দায়বদ্ধতায় পরিণত হতে দেব না। সত্যি বলতে, দুই বছরের জন্যও নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা সেখানে চিরকাল থাকব না। আমরা এমন প্রতিশ্রুতিই দিয়েছিলাম। প্রেসিডেন্ট ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে আমাদের এই সংঘাত থেকে বের করে আনবেন, এ বিষয়ে আমার পূর্ণ আস্থা রয়েছে।’

সূত্র: ফক্স নিউজ, ইরান ইন্টারন্যাশনাল, আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ