spot_img
spot_img

পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: শামা ওবায়েদ

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে আওয়ামী লীগের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকারের সমর্থন থাকলেও আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘ইউএন গ্লোবাল ডে সেলিব্রেশনস’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ অভিযোগ করেন, দেশের পোশাক খাতের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে আসছে। বিদেশি ক্রেতা ও উন্নয়ন সহযোগীরা যখন বাংলাদেশে বিনিয়োগ করছেন, তখনই শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবিদাওয়ার প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। তাঁদের সমস্যা সমাধানে সরকার আলোচনাও চালিয়ে যাচ্ছে। তবে আন্দোলনের নামে যেসব সহিংস ঘটনা ঘটছে, সেগুলোকে দেশের অর্থনীতির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করেন তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, সরকার স্থিতিশীল রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অস্থিরতা মোকাবিলায় সরকার ধৈর্যের পরিচয় দিলেও সহিংসতার একটি সীমা রয়েছে বলে সতর্ক করেন তিনি।

শামা ওবায়েদ আরও বলেন, অতীতে দীর্ঘ ১৭ বছর দেশকে যেভাবে জিম্মি করে রাখা হয়েছিল বলে তিনি মনে করেন, সেই পরিস্থিতি ফিরিয়ে আনার কোনো প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ