spot_img

আমেরিকায় করোনায় একদিনে রেকর্ড ৩৭০০ জনের মৃত্যু

আমেরিকায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭০০ জনে। যা এ যাবৎ কালে দেশটিতে দৈনিক মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ। দৈনিক সংক্রমণেরও সর্বোচ্চ রেকর্ড এটি। খবর দ্য ডনের।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৩ লাখ ৯২ হাজার এবং মারা গেছেন ৩ লাখ ৪ হাজার ৫৭৭ জন।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটির কোনো কোনো অঙ্গরাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে তিন হাজার মানুষ মারা যাচ্ছে দেশটিতে।

যুক্তরাষ্ট্রে সোমবার থেকে গণহারে করোনার টিকা প্রয়োগ শুরু করেছে। চলতি মাসের মধ্যে দুই কোটি মানুষকে টিকাদান নিশ্চিত করতে চায় দেশটি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ