spot_img

সরকার জনগণের কষ্টের কথা চিন্তা না করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে: চুন্নু

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের কষ্টের কথা চিন্তা না করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। বিএনপি আরও বেশি খারাপ, সারের দাবিতে আন্দোলনরত মানুষের উপর গুলি চালিয়েছে তারা। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই সমাজের বিশিষ্টজন ও রাজনৈতিক ব্যক্তিরা প্রতিদিনই জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।

বুধবার (১৮ জানুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গণমাধ্যমের খবরে জানা গেছে, ওয়াসার এমডির বিদেশে ১৪টি বাড়ি আছে। আবার ক্ষমতাসীন দলের এক এমপির নিউইয়র্কে একাধিক বাড়ি রয়েছে। নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে এসব অভিযোগের তদন্ত করা উচিত। একই সঙ্গে দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি আরও বলেন, সরকার দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে, জাতীয় পার্টি তাতে সহায়তা করবে। অর্থমন্ত্রী মুখ বন্ধ করে আছেন, তিনি আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন না। কারা বিদেশি ফল আমদানির নামে হাজার হাজার কোটি টাকা পাচার করছে তা দেখার যেন কেউ নেই। দেশের মানুষ ভালো নেই, কারও যেন কোনো দায়িত্ব নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ