বৃটেনে মহামারি করোনাভাইরাসের নতুন হাইব্রিড ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির গবেষকরা। ডেল্টা ও ওমিক্রন দুটি ভ্যারিয়েন্টের মিশ্রণে তৈরি হয়েছে নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন। নতুন এ করোনা-ভ্যারিয়েন্টের উদ্ভাবন নতুন করে চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, করোনাভাইরাসের ডেল্টা ও ওমিক্রন দুই স্ট্রেইনের বৈশিষ্ট্যই বিদ্যমান নতুন এ ভ্যারিয়েন্টে।
বৃটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (এইচএসএ) এ তথ্য নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, একটি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন। এটি করোনাভাইরাসের একটি হাইব্রিড মিউট্যান্ট। তবে পর্যাপ্ত তথ্য না থাকায় ভ্যারিয়েন্টটি নিয়ে আরও গবেষণা হওয়া উচিত।












