বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল সাকিল আহমেদ। তাকে প্রেষণে এই নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মেজর জেনারেল সাকিল আহমেদ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবেও দায়িত্ব পালন করেন।
অন্যদিকে বিজিবির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। আগামী ২ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) ছুটিতে যাচ্ছেন তিনি।










