আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বলেছেন, সহিংসতা ছড়ালে বিএনপিকে রাস্তায় নামতে দেয়া হবে না।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) খুলনার হাদিস পার্কের সামনে মহানগর যুবলীগ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন তিনি।
কামাল হোসেন বলেন, বিএনপি আবারও আন্দোলনের নামে সহিংসতা শুরু করেছে। তবে আন্দোলনের নামে ফের সহিংসতা ছড়ালে রাস্তায় নামতে দেয়া হবে না। আওয়ামী লীগ কোনো দিন পালায়নি। জেলখানা বা রাজপথই আওয়ামী লীগের ঠিকানা।
বিএনপির অতীত ইতিহাস তুলে ধরে তিনি বলেন, জিয়া ও খালেদা ২৮ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে বাংলাদেশকে পাকিস্তান বানিয়েছিল। ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা দিয়েছিল।










