বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ঢাকায় বিশ্ববিখ্যাত ফুটবলার মাসুদ ওজিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কর্মকাণ্ডের একটি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মাসুদ ওজিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে অনুষ্ঠানটি শুরু হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা নিয়ে দেশে আলোচনা চলার মধ্যে ২০১৪ বিশ্বকাপজয়ী এই ফুটবলার অনেকটা চুপিসারেই বাংলাদেশে আসেন। তিনি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে পৌঁছেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তুর্কি সরকারের আওতাধীন ‘টিকা’ নামের একটি প্রকল্প শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সহায়তা করছে। ওই প্রকল্পের উদ্বোধন উপলক্ষেই মূলত ঢাবি ক্যাম্পাসে এসেছেন মাসুদ ওজিল।

ডাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন জানিয়েছেন, ‘টিকা’ প্রকল্প ইতোমধ্যে ঢাবি মেডিকেল সেন্টারকে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার মতো সহায়তা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, ঢাবিতে প্রকল্প উদ্বোধনের পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেওয়ার কথাও আছে তার। এরপর রাতেই তিনি দেশ ছাড়বেন। পাশাপাশি আসন্ন রমজানে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ