spot_img
spot_img

ঢাবিতে এরদোগানের ছেলে ও মাসুদ ওজিল; ডাকসু ভিপি বললেন “হারানো ভাইদের পুনর্মিলন”

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ছেলে ও ওয়ার্ল্ড এথনোস্পোর্টস কনফেডারেশনের সভাপতি বিলাল এরদোগান এবং বিশ্বখ্যাত ফুটবল তারকা মাসুদ ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন। এই সফরকে কূটনৈতিক প্রটোকলের চেয়েও “হারানো ভাইদের পুনর্মিলন” হিসেবে অভিহিত করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

সাদিক কায়েম বলেন, “ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিলাল এরদোগান এবং কিংবদন্তি মাসুদ ওজিলকে স্বাগত জানাতে পেরে আমরা গভীরভাবে সম্মানিত। এটি কোনো আনুষ্ঠানিক বৈঠকের চেয়ে বরং দীর্ঘদিনের হারানো ভাইদের পুনর্মিলন মনে হয়েছে বেশি। তাঁদের উপস্থিতি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার এমন এক বন্ধুত্বের প্রতিফলন, যা প্রটোকলের ঊর্ধ্বে গিয়ে সত্যিকারের মানবিক সম্পর্কের কথা বলে।”

তিনি বলেন, “বাংলা ও তুরস্কের এই বন্ধন নতুন কিছু নয়। ব্রিটিশ শাসনামলে খিলাফত আন্দোলনের সময় বাঙালিরা উসমানী সালতানাতের প্রতি সংহতি জানিয়ে পাশে দাঁড়িয়েছিল। আমাদের সাহিত্যিক ঐতিহ্যেও এই দুই অঞ্চলের ভূমি ও সংস্কৃতিকে এক অভিন্ন সভ্যতার দিগন্তে কল্পনা করা হয়েছে।”

ডাকসু সভাপতি বলেন, “আজকের বাংলাদেশি তরুণরা সাহসিকতার সাথে ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করছে। মানবিক মর্যাদা ও অধিকারের ভিত্তিতে তাঁরা পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়তে চায়।”

তিনি উল্লেখ করেন, তুর্কি সহযোগিতা সংস্থা টিকার সহায়তা এবং মাসুদ ওজিলের মতো অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বের উপস্থিতি দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ