spot_img

বিএনপি কখনও জনগণের দল ছিল না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি কখনও জনগণের দল ছিল না।

শনিবার (১৮ মার্চ) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি ।

হানিফ বলেন, বিএনপি সবসময় বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে বা তাদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না।

তিনি বলেন, বিএনপি গত ১১ বছর ধরে বলে আসছে, সরকারের পতন সময়ের ব্যাপার। তাদের সে কথার কোনো ফল নেই, সেই কথার কোনো গুরুত্বও নেই।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল বলেছেন তারা নাকি এই বাংলাদেশ চান না। এটাই ঠিক, রাজাকাররা তো বাংলাদেশই চায়নি। এটা নতুন করে আবারও প্রমাণ হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ