spot_img
spot_img

রাজধানীতে তাপমাত্রা কমলেও, কমবে না গরম

তীব্র গরমে অতিষ্ঠ রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষ। এর মধ্যে সোমবার সন্ধ্যায় সিলেটে খানিকটা বৃষ্টি হয়েছে। তবে রাজধানীতে এখনও বৃষ্টির দেখা মেলেনি। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে আজ তাপমাত্রা খানিকটা কমতে পারে, তবে গরম কমবে না।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাতটায় ঢাকাসহ আশপাশের এলাকার আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এদিন সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়বে। এদিন ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া দেশের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ চলছে। এই তাপপ্রবাহ বুধবার (১৯ এপ্রিল) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, ঢাকার তাপমাত্রা আজ খানিকটা কমতে পারে। তবে আর্দ্রতাও সেই সঙ্গে বেড়েছে। এতে গরমের অনুভূতি খুব একটা কমবে না। আকাশে মেঘ ও আর্দ্রতা বেড়ে গিয়ে ঘাম বাড়তে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ