spot_img
spot_img

চার মন্ত্রণালয়ের সচিব পরিবর্তন

চারটি মন্ত্রণালয়ে সচিব পদে পরিবর্তন করা হয়েছে। এছাড়া একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মুহাম্মাদ মশিউর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

অন্যদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মুহাম্মাদ আব্দুল হামিদ জমাদ্দারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে পল্লী উন্নয়ন একাডেমির (বগুড়া) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ