spot_img
spot_img

ঈদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ঈদের দিন এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে বলেন, ২৩ ও ২৪ এপ্রিল বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদ পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

তবে বর্তমান তাপমাত্রার প্রভাব ঈদের সময়েও থাকবে। তবে ঈদের সময় তাপমাত্রা এত বেশি থাকবে না, অনেকটাই কমে যাবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সিলেটের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ