spot_img
spot_img

হজযাত্রীদের কাছে দেশ-জাতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

২০২৬ সালের পবিত্র হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চেয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী হজযাত্রীদের উদ্দেশে বলেন, “আপনারা প্রত্যেকে আল্লাহর মেহমান। আপনাদের যাদের আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক হয়েছে, তারা যদি হাত তুলে দোয়া করেন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন।”

তিনি বলেন, আপনারা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তৌফিক দেন, আমাদের সামনে যত সমস্যা-বিপদ আছে, সেগুলো যেন আমরা মোকাবিলা করতে পারি। দেশের মানুষের জন্য নেওয়া উদ্যোগগুলো যেন সফলভাবে বাস্তবায়ন করতে পারি।

সেই সাথে আগামী বছর থেকে সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ কমানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ