সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
শুক্রবার (১৮ জুন) বিকেলে রাজধানীর একটি হোটেলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা কলেজের ‘কলেজ সম্মেলন ‘২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সংগঠনটির কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী
তিনি বলেন, সরকার দীর্ঘদিন ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ছাত্ররা বিভিন্ন রকমের অপরাধে জড়িয়ে পড়ছে। বিভিন্ন কিশোর অপরাধ আজ নিত্যদিনের খবর। ছাত্রদের নৈতিক চরিত্র আজ হুমকির মুখে।
তিনি আরও বলেন, সরকার দেশের সবকিছু খোলা রাখলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ সময় বন্ধ করে রেখেছে। তিনি অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে জোর দাবি করেন।










