রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিন: জাতিসংঘের প্রতি জমিয়তের আহ্বান

ইরানে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বুধবার (১৮ জুন) দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হামলা শুধু একটি স্বাধীন রাষ্ট্রের উপর আগ্রাসন নয়, বরং তা গোটা মুসলিম উম্মাহর উপর আঘাত।

নেতারা বলেন, আমরা বিশ্বাস করি, এই ধরণের আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করে। আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নেতারা মুসলিম বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসুন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ