ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেমের হুসান গ্রামে ফজরের নামাজে বাধা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনারা।
শুক্রবার (১৭ জুলাই) একটি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা।
প্রতিবেদনে বলা হয়, সৈন্যরা একটি মসজিদে হামলা চালিয়ে নামাজের আজান ও নামাজ আদায়ে বাধা দেয়। পরে মুসল্লিদের মসজিদ থেকে বের করে দেয় দখলদার বাহিনী।
এতে আরও বলা হয়, এরপর তাদের ওপর স্টান গ্রেনেড ও বিষাক্ত কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ফিলিস্তিনি বার্তা সংস্থাটি আরো জানায়, ইসরাইলি বাহিনী বেথলেহেমের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল-আরকুব গ্রামের সব প্রবেশপথ ও ফটকও বন্ধ করে দিয়েছে।
নাহালিন শহরকে গভর্নরেটের বাকি অংশ থেকে পৃথককারী প্রধান ফটকটি পার হওয়ার সময় তারা শহরটির এক বাসিন্দাকে আক্রমণ করে।
সূত্র: আল জাজিরা










