spot_img

মোদির পদত্যাগ দাবি করলেন ককরোচ পার্টির প্রধান

অনির্দিষ্টকালের অনশন কর্মসূচির ঘোষণা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি) এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দিপকে৷

শনিবার (১৮ জুলাই) দেশটির রাজধানী নয়াদিল্লিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পরই দিপকে এই ঘোষণা দিয়েছেন৷ তার দাবি, পুলিশ জোর করে ওয়াংচুককে নিয়ে গেছেন৷

সংবাদমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় দিপকে বলেন, ‘‘তারা যদি মনে করে সোনম স্যারকে সরিয়ে নিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে, তাহলে তারা ভুল করছে৷ আমরা এখানেই থাকব এবং ২০ জুলাই সংসদের দিকে পদযাত্রা করব৷’’

তিনি আরও বলেন, ‘এতদিন আমরা শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলাম৷ কিন্তু এই নিন্দনীয় ঘটনার পর এখন আমরা নরেন্দ্র মোদীর পদত্যাগও দাবি জানাব৷

spot_img
spot_img
spot_img

সর্বশেষ