spot_img

গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যে গণভোটে ৭০ ভাগ জনগণ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। জনতার গণভোট যদি ব্যর্থ হয়, তবে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে জনগণ আপনাদের বাধ্য করবে ইনশাআল্লাহ।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে আপনারা ‘হ্যাঁ’ বলেছিলেন, এদেশের ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলেছে। হ্যাঁ বলার মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে অতীতের পচা রাজনীতি ও শাসন ব্যবস্থা আমরা আর চাই না। আমরা পরিবর্তন চাই, নতুন শাসন ব্যবস্থা চাই। নতুন বাংলাদেশ গড়তে চাই। রাজনৈতিকবিতর্ক

তিনি আরও বলেন, ‘বর্তমান ক্ষমতাসীনরা বলেছিলো, অধিকাংশ মানুষ যদি গণভোটে রায় দেয় তাহলে প্রত্যেক বিষয় অক্ষরে অক্ষরে পালন করবে। ক্ষমতায় এসে তারা গণভোটের হ্যাঁ-কেই ভুলে গেলো।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ