১৯ জুলাই প্রথম ডোজের টিকা গ্রহণের পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন আজ।
বুধবার (১৮ আগস্ট) বিকাল ৪টা ২০ মিনিটে রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা নেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
এর আগে বিকাল ৪টায় গুলশানের বাসা ফিরোজা থেকে তাঁর গাড়িবহর হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেয়। সোয়া ৪টায় হাসপাতালে পৌঁছান তিনি।
বেগম খালেদা জিয়ার টিকা নেওয়ার খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকে হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।











