সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আনাস হক্কানীর সাথে হামিদ কারযাইয়ের বৈঠক

হক্কানী নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জাজালুদ্দীন হক্কানীর ছেলে ও সংগঠনটির সামরিক কমান্ডার আনাস হক্কানী আফগানিস্তানের সাবেক প্রেসিডন্ট হামিদ কারযাইয়ের সাথে বৈঠক করেছেন।

বৈঠকে আফগানিস্তানের সাবেক সরকারের শান্তি দূত আবদুল্লাহ আবদুল্লাহ কাবুলের ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

তালেবান একটা সরকার গঠনের জন্য তাদের প্রয়াস আরও জোরদার করেছে। সামাজিক মাধ্যমে এই বৈঠকের ছবি ছড়িয়ে পড়েছে, তবে তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

আনাস হক্কানী, হক্কানী নেটওয়ার্কের বর্তমান প্রধান সিরাজুদ্দিন হক্কানীর ছোট ভাই।

হক্কানী নেটওয়ার্ক তালেবানের আর্থিক এবং সামরিক সম্পদের দেখভাল করেন বলে মনে করা হয়।

হক্কানী নেটওয়ার্ক এই অঞ্চলের অন্যতম সবচেয়ে শক্তিশালী সংগঠন। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিনপন্থী আফগান বাহিনী এবং তাদের মিত্র বাহিনীর সদস্যদের ওপর সবচেয়ে বড় হামলাগুলো চালিয়েছে হক্কানী নেটওয়ার্ক।

পশ্চিমা দেশের দুজন অধ্যাপককে মুক্তির বিনিময়ে ২০১৯ সালে আনাস হক্কানীকে জেল থেকে মুক্তি দেয়া হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ