তালেবান মুখপাত্র মুহাম্মাদ সোহাইল শাহিন বলেছেন, ভারত তার অসমাপ্ত অবকাঠামো এবং পুনর্গঠনমূলক প্রকল্পের শেষ করতে পারে তবে অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহারের সুযোগ দেওয়া হবে না।
হাম মেহের বোখারী কে সাত’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি একথা ঘোষণা করেন।
তালেবান মুখপাত্র স্পষ্ট করে বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে কোনো জাতি, গোষ্ঠী কিংবা দেশকে আমরা সুযোগ দেব না। আফগানিস্তানে যে সমস্ত অবকাঠামো ও পুনর্গঠনমূলক প্রকল্প শুরু করেছে তা শেষ করতে পারে ভারত। কারণ এসব প্রকল্প জনগণের জন্য।
কিন্তু ভারত যদি আফগানিস্তানের মাটি ব্যবহার করে তার সামরিক লক্ষ্য অর্জনের চেষ্টা করে কিংবা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আফগান মাটিকে ব্যবহারের চেষ্টা করে তাহলে আমরা তার অনুমতি দেব না।












